আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল, নতুন সময়সীমা ৩১ মার্চ

calendar_today
আয়কর রিটার্ন জমার সময় বৃদ্ধি ২০২৬ - এনবিআর বিজ্ঞপ্তি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার (Individual ও HUF) করদাতারা জরিমানা ছাড়াই আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এর আগে নির্ধারিত তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

💼 Tax Consultant
আয়কর সংক্রান্ত পরামর্শ ও ট্যাক্স রিটার্ন সাবমিটে সহযোগিতার জন্য...

উল্লেখ্য, চলতি করবর্ষে এটিই প্রথম নয় — এর আগেও তিন দফায় এক মাস করে সময় বাড়ানো হয়েছে। সাধারণত আয়কর রিটার্ন জমার শেষ দিন হয় ৩০ নভেম্বর। সে হিসেবে এবার মোট প্রায় চার মাস অতিরিক্ত সময় পাচ্ছেন করদাতারা।

এনবিআর জানিয়েছে, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪ অনুযায়ী সরকারের পূর্বানুমোদনক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

📌 সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্য

  • কারা পাবেন: ব্যক্তিশ্রেণির করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার
  • করবর্ষ: ২০২৫-২৬
  • নতুন শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬
  • আগের তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • আইনি ভিত্তি: আয়কর আইন ২০২৩, ধারা ৩৩৪

📄 Download:  সময় বৃদ্ধির অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) — এনবিআর

Share to:

CATEGORIES:

Popular Posts