আয়কর রিটার্ন ফরম | ব্যক্তি করদাতার ইনকাম ট্যাক্স রিটার্ন ফরম ডাউনলোড PDF

calendar_today

বর্তমানে সকল করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে অফলাইনে রিটার্ন জমা দেওয়ার সুবিধা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-রিটার্ন জমা দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে যারা অফলাইনে রিটার্ন সাবমিট করেন তাদের জন্য এই ব্লগ পোস্টে আমরা বিভিন্ন ধরনের আয়কর রিটার্ন ফরম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সহজে ডাউনলোড করার উপায় জানাব।

আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকার পত্র বা প্রত্যয়ন পত্র

আপনি নিম্নে প্রদত্ত যে কোনো রিটার্ন ফরম জমা দেন না কেন, এই প্রাপ্তি স্বীকারপত্র বা প্রত্যয়নপত্রটি আপনাকে সাথে জমা দিতে হবে। এটি সিল ও স্বাক্ষর দিয়ে আপনাকে ফেরত দেওয়া হবে। এটি আপনার জন্য প্রমাণপত্র যে আপনি রিটার্ন দাখিল করেছেন।

বাংলা ভার্সনঃ ডাউনলোড

ইংরেজি ভার্সনঃ ডাউনলোড

১ পাতার আয়কর রিটার্ন ফরম PDF

বাংলা ভার্সনঃ ডাউনলোড

ইংরেজি ভার্সনঃ ডাউনলোড

গুরুত্বপূর্ণ সতর্কতা: যদিও ১ পাতার আয়কর রিটার্ন ফরম পূর্বে সাধারণ করদাতাদের জন্য জনপ্রিয় ছিল, বর্তমানে এই ফরমটি ব্যবহার করা উৎসাহিত করা হচ্ছে না। অনেক কর অফিস এই সংক্ষিপ্ত ফরমটি গ্রহণ করতে চায় না কারণ এতে করদাতার সম্পূর্ণ আয় ও সম্পদের বিস্তারিত তথ্য থাকে না।

💼 Tax Consultant
আয়কর সংক্রান্ত পরামর্শ ও ট্যাক্স রিটার্ন সাবমিটে সহযোগিতার জন্য...

সরকারি চাকরিজীবীদের আয়কর রিটার্ন ফরম ২০২৪

বাংলা ভার্সনঃ ডাউনলোড

ইংরেজি ভার্সনঃ ডাউনলোড

গুরুত্বপূর্ণ নির্দেশনা: সাধারণত সকল সরকারি চাকরিজীবীদের আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। তবে, প্রতিবন্ধী হওয়ার কারণে অথবা কারো এনআইডিতে সমস্যা থাকলে তিনি অফলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

বিশেষ বাধ্যবাধকতা: সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদের বিবরণ জমা দেওয়া বাধ্যতামূলক। এই কারণে তাদের অবশ্যই পূর্ণাঙ্গ ফরম ব্যবহার করতে হবে যেখানে সকল ধরনের সম্পদ ও দায়ের বিস্তারিত তথ্য প্রদান করা যায়।

নতুন আয়কর রিটার্ন ফরম ডাউনলোড

প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ড নতুন কর বছরের জন্য হালনাগাদ ফরম প্রকাশ করে। নতুন আয়কর রিটার্ন ফরম ডাউনলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে সর্বশেষ আইনি পরিবর্তন এবং নতুন বিধান অন্তর্ভুক্ত থাকে। নতুন আয়কর রিটার্ন ফরমটি ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

বাংলা ভার্সনঃ ডাউনলোড

সঞ্চয়পত্র আয়কর রিটার্ন ফরম

সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত আয়ও করযোগ্য এবং তা রিটার্নে প্রদর্শন করতে হয়। সঞ্চয়পত্রের আয়ের জন্য আলাদা কোনো আয়কর রিটার্ন ফরম বিশেষভাবে তৈরি করা হয়নি; যাদের আয়ের প্রধান উৎস সঞ্চয়পত্র বা বিনিয়োগের সুদ, তারা সাধারণত রেগুলার ফরমে রিটার্ন জমা দেবেন।

বাংলা ভার্সনঃ ডাউনলোড

বহুল প্রচলিত রিটার্ন ফরম

এই ফরমটি একটু পুরাতন,  তবে এই সনাতন ফরমটিই এখন পর্যন্ত করদাতাদের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য। এর কাঠামো কিছুটা পুরোনো ধাঁচের মনে হলেও, দীর্ঘদিনের ব্যবহারের ফলে এটি সাধারণ করদাতা ও আয়কর আইনজীবীদের কাছে অত্যন্ত পরিচিত এবং নির্ভরযোগ্য। তথ্যের স্বচ্ছতা এবং বিস্তারিত উপস্থাপনের সুযোগ থাকায় অধিকাংশ করদাতা এখনো এই ফরমটি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

বাংলা ভার্সনঃ ডাউনলোড
Share to:

CATEGORIES:

Popular Posts