
করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন (Taxpayer's Identification Number) বাংলাদেশে প্রত্যেক করদাতার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে এই টিআইএন বাতিল করার প্রয়োজন হতে পারে। আয়কর আইন ২০২৩-এর ২৬২ ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে টিআইএন বাতিল করার সুযোগ রয়েছে। কোন কোন ক্ষেত্রে টিআইএন বাতিল করা যায় এবং আবেদন ও তার প্রক্রিয়া সম্পর্কে নিন্মে আলোচনা করা হলো।
কোন কোন ক্ষেত্রে টিআইএন বাতিল করা যায়?
আয়কর আইন ২০২৩-এর ২৬২ ধারা অনুসারে নিম্নলিখিত পরিস্থিতিতে টিআইএন বাতিল করার জন্য আবেদন করা যায়:
- করদাতার মৃত্যু হলে
- ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি সম্পূর্ণ বন্ধ বা বিলুপ্ত হলে
- স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে
- একই ব্যক্তির নামে ভুলবশত একাধিক টিআইএন নিবন্ধন হলে
টিন সার্টিফিকেট বন্ধ করার দরখাস্ত
টিআইএন বাতিল জন্য পৃথক পৃথক দরখাস্তের ফরম্যাট নিম্নে দেওয়া হলো। আপনার প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দরখাস্তটি কপি করে নিন এবং প্রয়োজনীয় তথ্য সংশোধন করে উপকর কমিশনারের নিকট দাখিল করেন। আবেদন দাখিলের সময় একই রকম দুইটি দরখাস্ত প্রস্তুত করতে হবে। আবেদনের একটি কপি সংশ্লিষ্ট উপকর কমিশনারের অফিসে জমা দিতে হবে এবং অন্য কপিটি (অফিসের সিল ও স্বাক্ষরসহ) নিজের কাছে সংরক্ষণ করতে হবে।
তারিখ: ___/__/_____
বিষয়: মৃত করদাতার টিআইএন বাতিলের আবেদন।
বিনীত নিবেদন এই যে, আমার _____ (সম্পর্ক - পিতা/মাতা/স্বামী/স্ত্রী) জনাব/জনাবা __________ টিআইএন নম্বর __________। তিনি __/__/____ তারিখে মৃত্যুবরণ করেন।
যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার আর কোনো আয়ের উৎস নেই, সেহেতু আয়কর আইন ২০২৩ এর ২৬২ ধারা অনুযায়ী তার টিআইএন নম্বরটি বাতিল করার জন্য আপনার সদয় বিবেচনা প্রার্থনা করছি।
উল্লেখ্য যে, এই আবেদনের সাথে করদাতার ক্লোজিং রিটার্ন দাখিল করা হয়েছে।
অতএব, মৃত করদাতার টিআইএন নম্বরটি বাতিল করার জন্য আপনার সদয় সহযোগিতা কামনা করছি।
তারিখ: __/__/____
বিষয়: ব্যবসা প্রতিষ্ঠান/কোম্পানি বন্ধ/বিলুপ্তির কারণে টিআইএন বাতিলের আবেদন।
বিনীত নিবেদন এই যে, আমার/আমাদের ব্যবসা প্রতিষ্ঠান/কোম্পানির নাম __________ টিআইএন নম্বর __________। উক্ত ব্যবসা প্রতিষ্ঠান/কোম্পানি __/__/____ তারিখ থেকে সম্পূর্ণরূপে বন্ধ/বিলুপ্ত হয়েছে।
বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক কার্যক্রম নেই এবং ভবিষ্যতেও পুনরায় চালু করার কোনো পরিকল্পনা নেই। লাইসেন্স __/__/____ তারিখে বাতিল করা হয়েছে। এবং আবেদনের সাথে ক্লোজিং রিটার্ন দাখিল করা হয়েছে।
যেহেতু প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে বন্ধ/বিলুপ্ত হয়েছে এবং কোনো আয়ের উৎস নেই, সেহেতু আয়কর আইন ২০২৩ এর ২৬২ ধারা অনুযায়ী উক্ত টিআইএন নম্বর বাতিল করার জন্য বিনীত অনুরোধ করছি।
তারিখ: ___/___/____
বিষয়: স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগের কারণে টিআইএন বাতিলের আবেদন।
বিনীত নিবেদন এই যে, আমার নাম __________ এবং টিআইএন নম্বর __________। আমি _________ তারিখে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করে __________ (দেশের নাম) দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য গমন করেছি/করব।
বর্তমানে বাংলাদেশে আমার কোনো আয়ের উৎস নেই এবং ভবিষ্যতেও বাংলাদেশে ফিরে আসার বা কোনো আয়ের উৎস সৃষ্টির পরিকল্পনা নেই। আমি __________ (দেশের নাম) দেশে স্থায়ী নাগরিকত্ব/স্থায়ী বসবাসের অনুমতি লাভ করেছি। আমার সকল প্রকার কর দায় পরিশোধ করা হয়েছে এবং এই আবেদনের সাথে সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে।
যেহেতু আমি স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেছি এবং বাংলাদেশে আমার কোনো আয়ের উৎস নেই, সেহেতু আয়কর আইন ২০২৩ এর ২৬২ ধারা অনুযায়ী আমার টিআইএন নম্বর বাতিল করার জন্য বিনীত অনুরোধ করছি।
অতএব, উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
তারিখ: ___/___/____
বিষয়: ভুলবশত একাধিক টিআইএন নিবন্ধনের কারণে অতিরিক্ত টিআইএন বাতিলের আবেদন।
বিনীত নিবেদন এই যে, আমি একজন নিয়মিত করদাতা। আমার নামে অসাবধানতাবশত একাধিক টিআইএন নিবন্ধিত হয়ে গেছে। আমার একটি টিআইএন পূর্বে __________ (পাসপোর্ট/এনআইডি) এর মাধ্যমে নিবন্ধন করা হয়। যেই টিআইএন (নাম্বারঃ __________) দিয়ে আমি নিয়মিত রিটার্ন সাবমিট করছি। ভুলবশত আবার __________ (এনআইডি/পাসপোর্ট) ব্যবহার করে আরেকটি টিআইএন নিবন্ধন হয়ে যায়।
একই ব্যক্তির নামে একাধিক টিআইএন থাকা আয়কর আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয় এবং এতে ভবিষ্যতে করসংক্রান্ত জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬২ অনুযায়ী আমার নামে নিবন্ধিত অতিরিক্ত টিআইএনটি বাতিল করার জন্য সদয় প্রার্থনা করছি।
বাতিলযোগ্য টিআইএন: __________
অতএব, উপরোক্ত বিষয়সমূহ বিবেচনাপূর্বক আমার নামে ভুলবশত নিবন্ধিত অতিরিক্ত টিআইএনটি বাতিল করার জন্য আপনার সদয় অনুমোদন একান্তভাবে কামনা করছি।